একজন CFB কর্মী একটি প্রচারমূলক টেবিলিং ইভেন্টে সম্ভাব্য ভোটারের সঙ্গে কথা বলছেন​​ 

CFB Director of Public Relations Amy Lebowitz connecting with a potential voter at an NYC Votes registration event.​​ 

নির্বাচন​​  May 19, 2026​​ 

May 19, 2026​​ 

লিখেছেন Sydney Ellis (সিডনি এলিস) , জনসংযোগ ইন্টার্ন​​ 

গত বছরের সিটিব্যাপী মেয়র বিতর্ক লক্ষ লক্ষ নিউ ইয়র্কবাসী দেখেছিলেন, যা ভোটারদের মধ্যে অপরিশোধিত তথ্য পাওয়ার ক্রমবর্ধমান আগ্রহেরই একটি ইঙ্গিত। শ্রোতারা নিজেদের প্রভাবিত করে এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে প্রার্থীদের অবস্থান শোনার জন্য মনোযোগ সহকারে শুনছিলেন। ক্যামেরা চালু থাকা অবস্থায়, বিতর্কগুলোর একটির স্থান LaGuardia Community College's Performing Arts Center-এর অডিটোরিয়ামে দর্শকদের অ্যানিমেটেড প্রতিক্রিয়াগুলো পুরো জায়গা জুড়ে নানা রকমভাবে প্রকাশ পাচ্ছিল। বিতর্ক শেষ হতেই সাংবাদিকরা তাড়াহুড়া করে “স্পিন রুম”-এর দিকে ছুটে গেলেন, প্রার্থীদের কাছ থেকে শিরোনাম হয়ে ওঠার মতো কোনো উক্তি পাওয়ার আশায়, যাতে পরের বড় খবরের গল্পটা গড়ে তোলা যায়। এক সপ্তাহের মধ্যেই ভোটাররা নির্বাচনের কোলাহল উপেক্ষা করে ভোটকেন্দ্রে যাওয়ার পথ খুঁজে নিলেন। বিশ্ব দেখেছে, নিউ ইয়র্ক সিটি গত 50 বছরের মধ্যে সর্বোচ্চ ভোটারদের জন উপস্থিতি দেখেছে।​​  

অধিক অংশগ্রহণ নাগরিক জ্ঞানের ক্রমবর্ধমান সুযোগের একটি লক্ষণ। এই নাগরিক সচেতনতার অনেকটাই সরাসরি কমিউনিটির মানুষের কাছ থেকেই আসে, আর সেই কারণেই NYC Votes তাদের বার্তাগুলো আরও মানুষের কাছে পৌঁছে দিতে বিভিন্ন সহযোগী সংস্থার সঙ্গে মিলিতভাবে তথ্য ও সহায়তা প্রদান করে। ভোটার নিযুক্তি কার্যক্রমের অংশ হিসেবে, ক্যাম্পেইন ফাইন্যান্স বোর্ডের (Campaign Finance Board, CFB) জনসংযোগ পরিচালক Amy Lebowitz (অ্যামি লেবোভিট্জ), এজেন্সির মেসেজিং গঠনে সহায়তা করা দলের নেতৃত্ব দেন। সামাজিক ও রাজনৈতিক সংবাদের প্রতি লেবোভিট্জের আগ্রহ এবং লেখার প্রতি তার ভালোবাসা তাকে গণতন্ত্রের কাজে উদ্বুদ্ধ করেছিল। যোগাযোগ ক্ষেত্রে বিপুল অভিজ্ঞতার ভিত্তিতে, লেবোভিট্জ এমনভাবে কৌশল নির্ধারণ করেন যাতে সংস্থার কাজ, লক্ষ্য এবং দৃষ্টিভঙ্গি এমনভাবে উপস্থাপন করা যায়, যা যত বেশি সম্ভব নিউ ইয়র্কবাসীর সঙ্গে সহজে সম্পর্ক স্থাপন করতে পারে এবং তাদের কাছে অর্থবহ হয়ে ওঠে। লেবোভিট্জ সংবাদমাধ্যম এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে চিন্তাশীলতাকে অগ্রাধিকার দেন, তিনি বলেন, “আমার একটি লক্ষ্য হলো সরকারি সংস্থা হিসেবে আমাদের প্ল্যাটফর্মকে ব্যবহার করে সেই সব কমিউনিটি পার্টনারদের আরও এগিয়ে নেওয়া, যারা ভোটার তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে বড় ভূমিকা রাখেন, বিশেষ করে তাদের কাছে, যারা দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়ায় যথাযথ প্রতিনিধিত্ব পাননি বা ঐতিহাসিকভাবে ভোটার নিযুক্তির ক্ষেত্র থেকে বাদ পড়েছেন।”​​ 

অধিক অংশগ্রহণ নাগরিক জ্ঞানের ক্রমবর্ধমান সুযোগের একটি লক্ষণ। এই নাগরিক সচেতনতার অনেকটাই সরাসরি কমিউনিটির মানুষের কাছ থেকেই আসে, আর সেই কারণেই NYC Votes তাদের বার্তাগুলো আরও মানুষের কাছে পৌঁছে দিতে বিভিন্ন সহযোগী সংস্থার সঙ্গে মিলিতভাবে তথ্য ও সহায়তা প্রদান করে।​​  

লাতিনো নিউ ইয়র্কবাসীদের কাছে পৌঁছানোর জন্য NYC Votes, ল্যাটিনো নির্বাচিত ও নিযুক্ত কর্মকর্তাদের জাতীয় সমিতি (National Association of Latino Elected and Appointed Officials, NALEO)-এর মতো বিভিন্ন কমিউনিটি সংগঠনের সঙ্গে কাজ করে। NALEO, একটি নির্দলীয় সংস্থা, যারা বিভিন্ন সংবাদমাধ্যম ও তথ্যের সত্যতা যাচাই করে এবং ভোট দানের আগে ভোটারদের মধ্যে ছড়িয়ে পড়া ভুল বা বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সচেতন করে। ভাষাগত ও প্রাতিষ্ঠানিক বাধা কাটিয়ে উঠতে, NALEO-এর মতো সংস্থাগুলো সেইসব জনগোষ্ঠীর পাশে দাঁড়ায়, যাদের নাগরিক সেবা ও সুযোগ-সুবিধা পাওয়ার পথ এখনও সীমিত হোক সেটা ভোটকেন্দ্রে কিংবা সরকারি দপ্তরে। কমিউনিটি-ভিত্তিক সংগঠন এবং সংবাদমাধ্যমের সঙ্গে এই ধরনের সহযোগিতা ভোটারদের কাছে নির্ভুল ও নিরপেক্ষ তথ্য আরও সহজে পৌঁছে দিতে সাহায্য করে।​​  

একটি বহিরাঙ্গন অনুষ্ঠানে পোডিয়ামের সামনে 2 জন CFB কর্মী​​ NYC Votes Assistant Press Secretary Jadel Munguia (right) with Youth Engagement Coordinator Jatnaa De La Cruz (left) at a Latino Day of Action event.​​ 

কার্যকরী যোগাযোগ শুরু হয় অপর প্রান্তে থাকা প্রকৃত মানুষগুলোকে চেনার মাধ্যমে। পাবলিক রিলেশনস টিমটি কমিউনিটি সংগঠনগুলোর কাছে স্পষ্ট ও সঠিক বার্তা পৌঁছে দিতে কাজ করে এবং স্থানীয় সংবাদপত্রগুলোর সঙ্গে মতামতভিত্তিক নিবন্ধ (op-ed) প্রকাশের ক্ষেত্রেও একসঙ্গে সহযোগিতা করে। CFB-এর অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি Jadel Munguia (জাডেল মুঙ্গুইয়া), নিউ ইয়র্ক সিটির বিশাল সংবাদমাধ্যম নেটওয়ার্ককে কার্যকরভাবে ব্যবহার করে যেসব কমিউনিটিতে ভোটদানের হার তুলনামূলক কম, সেখানে পৌঁছানোর কাজে টিমের ম্যানেজমেন্টকে সহায়তা করেন। গণমাধ্যম কীভাবে স্থানীয় জনগোষ্ঠীর ওপর ভিন্নভাবে প্রভাবিত করে, তা মুঙ্গুইয়া বিবেচনা করেন। স্প্যানিশ ভাষার El Diario -তে লেখা তার নিবন্ধে, মুঙ্গুইয়া এমন ভোটারদের সঙ্গে সংযোগ গড়ে তোলার জন্য সংস্থার প্রচেষ্টার নেতৃত্ব দেন, যারা তার নিজের কিছু প্রিয়জনের মতোই হয়তো নিজেদের ভোটাধিকার থেকে বঞ্চিত মনে করেন। তার কাজ মূলত সেই ক্লান্তি আর সোশ্যাল মিডিয়ার অন্তহীন তর্ক-বিতর্কের গণ্ডি পেরিয়ে এমন ভোটারদের কাছে পৌঁছানোর এক ধারাবাহিক চেষ্টা, যারা ভুয়ো বা বিভ্রান্তিকর তথ্যের প্রভাবে বেশি আক্রান্ত হতে পারেন।​​  

Two N Y C Votes staff members sitting in a chair next to a standing host of the Dialogo Abierto BronxNet television program​​ 

Assistant Press Secretary Jadel Mungia, alongside a CUNY Fellow and the host of Bronxnet's Spanish-language "Open Dialogue"  news program.​​  

যদিও তিনি উল্লেখ করেন যে ভুল তথ্য অনেক সময় অনিচ্ছাকৃতভাবেই ছড়িয়ে পড়ে, মুঙ্গুইয়া “ডিসইনফরমেশন”-কে সংজ্ঞায়িত করেছেন এভাবে: “ক্ষতি করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য তৈরি করা এবং তা পরিকল্পিতভাবে ছড়িয়ে দেওয়া।” তিনি ভোটারদের উৎসাহ দেন যেন তারা নিজেরাই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে স্বাধীনভাবে গবেষণা করে সতর্ক থাকেন, অন্যদিকে, পরামর্শ দেন সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশেষজ্ঞ-ভিত্তিক উৎসের ওপর ভরসা করার, যেমন নিরপেক্ষ সরকারি সংস্থা।​​  

University of Michigan -এর একটি গবেষণা অনুসারে, গণমাধ্যমে প্রচারিত ভুল তথ্যের কারণে আমেরিকানরা সংবাদ এবং রাজনৈতিক আলোচনা পুরোপুরি এড়িয়ে চলে। সংবাদ ও তথ্যভিত্তিক উৎস থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলে সাধারণ আমেরিকানরা দৈনন্দিন আলোচনায় অংশ নেওয়ার সুযোগ হারায়। গণমাধ্যমের প্রতি এই অবিশ্বাস অনেক ভোটারের ভোট দেওয়ার ধরনকে প্রভাবিত করে, এমনকি তারা আদৌ ভোট দেবেন কিনা, সেটাতেও প্রভাব ফেলে। অংশগ্রহণ কমে যাওয়ার অর্থ হলো, সরকার কেবল কিছু আমেরিকানের প্রতিনিধিত্ব করবে, যা আস্থার অভাবকে আরও বাড়িয়ে তোলে।​​  

বর্তমান মিডিয়া পরিস্থিতির মধ্যে, পক্ষপাতের বদলে তথ্যকে গুরুত্ব দেয় এমন NYC Votes-এর নিরপেক্ষ কণ্ঠস্বর— এখন আগের যেকোনো সময়ের তুলনায় আরও বেশি গুরুত্বপূর্ণ। নির্দলীয়তা বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকার ধারণাটি দ্বিদলীয়তার থেকে আলাদা, যা এমন একটি ব্যবস্থা বা অবস্থান, যেখানে অন্তত দুটি রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকে। সব ধরনের রাজনৈতিক মতাদর্শের মিডিয়াকে বিবেচনায় নিয়ে, Brookings এবং YouGov-এর একটি গবেষণায় দেখা গেছে যে, “রাজনৈতিক পক্ষপাত — বিশেষ করে বিপরীত রাজনৈতিক দলের প্রতি ব্যক্তিগত বিদ্বেষ — ভুয়া খবর শেয়ার করার প্রবণতাকে দৃঢ়ভাবে প্রভাবিত করে।” Munguia (মুঙ্গুইয়া) সংস্থাটির নিরপেক্ষ অবস্থানের কথাই পুনরায় তুলে ধরে বলেন, "আমরা শুধু চাই সবাই ভোট দিক।" আপনি কাকে ভোট দেন, সেটা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই।”​​  

নির্বাচনী তথ্যের স্বচ্ছতা ও নির্ভুলতা বজায় রাখার লক্ষ্যে, প্রতিটি নির্বাচনের পর CFB একটি ভোটার বিশ্লেষণ রিপোর্ট (Voter Analysis Report, VAR) প্রকাশ করে, এই রিপোর্টে ভোটার নিবন্ধন ও ভোটদানের হার, বিভিন্ন কমিউনিটি ও আশেপাশের মানুষের ভোটদানের আচরণসহ আরও নানা গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ করা হয়। VAR-এর অনুসন্ধান থেকে পাওয়া তথ্য CFB-এর বার্তা তৈরি, নীতিগত সুপারিশ এবং তথ্যভিত্তিকভাবে নাগরিক অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগকে আরও কার্যকর করতে সাহায্য করে। 2025 VAR, 30 বছরের কম বয়সী ভোটারদের বর্ধিত অংশগ্রহণকে তুলে ধরে। এইসব এবং অন্যান্য ফলাফলের আলোকে, সংস্থার নীতি বিশ্লেষকরা ভোটার নিবন্ধনের তারিখের সঙ্গে দলীয় নামভুক্তি এবং নাম/ঠিকানা পরিবর্তনের শেষ তারিখগুলো সমন্বয় করার সুপারিশ করেছেন, যাতে বিভ্রান্তি কমানো যায়।​​  

Because politics and voting can get confusing, NYC Votes distributes translated voter guides, offers educational trainings and materials to local community partners, and even co-hosts the citywide debates with local outlets. Reflecting on her own work and that of her colleagues, Munguia says that, "we are bridging the gap between... complicated jargon and everyday New Yorkers... it's [our] job to make the connection and share the information in a truly accessible way."​​  

এখানে “অ্যাক্সেসযোগ্যতা” বলতে বোঝানো হচ্ছে গণমাধ্যমের সঙ্গে একসাথে কাজ করে সঠিক তথ্যের মাধ্যমে বিভ্রান্তি দূর করা—সেটা ভোটের সময়সীমা, ভোট দেওয়ার যোগ্যতা, বা কীভাবে ভোট দিতে হয় যে বিষয়ই হোক না কেন। এই যৌথ দায়িত্বকে হালকাভাবে নেওয়া হয় না। যদিও সংস্থাটি এই তথ্য প্রচারের জন্য সংবাদমাধ্যমের ওপর নির্ভর করে, তবে সরকার ও প্রার্থীকে জবাবদিহিতার আওতায় আনার দায়িত্ব সংবাদমাধ্যমেরও রয়েছে। নিউ ইয়র্কবাসীদের সব খবর ও আপডেটের সঙ্গে যুক্ত রাখা নাগরিক নিযুক্তির একটি প্রধান অংশ। Lebowitz (লেবোউইটজ) একমত হয়ে বলেন, "স্থানীয় খবর পড়া এবং আপনার স্থানীয় সমাজে কী ঘটছে সেদিকে মনোযোগ দেওয়া হলো ক্ষমতা অর্জনের একটি উপায়... এসব বিষয় সম্পর্কে জানার মাধ্যমে আপনি পৃথিবীতে নিজের অবস্থান এবং কোথায় প্রভাব ফেলতে পারেন তা বুঝতে পারবেন।"​​ 

স্থানীয় খবর পড়া এবং আপনার স্থানীয় সমাজে কী ঘটছে সেদিকে মনোযোগ দেওয়া হলো ক্ষমতা অর্জনের একটি উপায়... এসব বিষয় সম্পর্কে জানার মাধ্যমে আপনি পৃথিবীতে নিজের অবস্থান এবং কোথায় প্রভাব ফেলতে পারেন তা বুঝতে পারবেন।​​ 

সংশ্লিষ্ট খবর​​