নিউ ইয়র্ক সিটি ইতিহাস গড়েছে
এ বছরের ভোটার বিশ্লেষণ রিপোর্ট কয়েক দশকের মধ্যে শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনগুলির একটিতে ভোটারদের সম্পৃক্ততা ও অংশগ্রহণের চিত্র তুলে ধরে, যে নির্বাচনটি সারা দেশের মনোযোগ আকর্ষণ করেছিল।
এই রিপোর্ট সংখ্যাগুলির পেছনের কাহিনি এবং নিউ ইয়র্ক সিটিতে গণতন্ত্রের ভবিষ্যতের জন্য সেগুলির তাৎপর্য কী তা তুলে ধরে।

রিপোর্টে কী আছে সেটির একটি সংক্ষিপ্ত বিবরণ চান?নির্বাহী সারাংশ দেখুন
সিটি জুড়ে নতুন উচ্চতায় পৌঁছানো
2025 সালের নির্বাচন নিউ ইয়র্ক সিটির জন্য একটি সংজ্ঞায়ক মুহূর্ত ছিল। আরও বেশি মানুষ ভোটার হিসাবে নিবন্ধন করেছেন, আরও বেশি মানুষ ভোট দিয়েছেন এবং পাঁচটি বরোরকমিউনিটিগুলি নতুন ও অর্থপূর্ণ উপায়ে অংশগ্রহণ করেছে।
মূল কথা কী? নিউ ইয়র্ক সিটির গণতন্ত্র এই শহরের মানুষের মতোই শক্তিশালী।
-
5.3 মিলিয়ন নিবন্ধিত ভোটার (যোগ্য ভোটারদের 94.3%)
-
260,000+ নতুন ভোটার, যা 2021 সালের সংখ্যার দ্বিগুণেরও বেশি
-
2021 সালের তুলনায় যুবা ভোটারদের উপস্থিতির হার তিন গুণ হয়েছে (নিচের চার্ট দেখুন)।
-
সাধারণ নির্বাচনে 2.2 মিলিয়ন ভোটার অংশগ্রহণ করেছেন।
-
সাধারণ নির্বাচনে জন উপস্থিতির হার ছিল 41.6%, যা সিটির নির্বাচনের ক্ষেত্রে গত 50 বছরের মধ্যে সর্বোচ্চ।
স্বল্প পরিমাণ অর্থ অবদানকারীদের শক্তি
2025 সালের মেয়র নির্বাচনে নিউ ইয়র্ক সিটির ম্যাচিং ফান্ডস প্রোগ্রাম-এর কার্যকারিতা প্রমাণিত হয়েছে।
- বিজয়ী মেয়র প্রার্থীর ক্যাম্পেইনটি 52,000টি ক্ষুদ্র অনুদানের মাধ্যমে শক্তি পেয়েছিল।
- পাবলিক ফান্ড সিটি জুড়ে তৃণমূল পর্যায়ের সমর্থনকে আরও জোরদার করেছে।
নিউ ইয়র্ক সিটির 2025 সালের মেয়র নির্বাচনে ম্যাচিং ফান্ডসের অবদান বনাম ব্যক্তিগত অনুদান
তরুণ নিউ ইয়র্কবাসীদের জন্য এক নতুন যুগ
তরুণ ভোটাররাই এই শহরের ভবিষ্যৎ। 2025 সালে তারা শুধুমাত্র রেকর্ড সংখ্যায় ভোটার হিসাবে নিবন্ধনই করেনি—ভোটদান কেন্দ্রেও গিয়েছে।
- নতুন নিবন্ধিত ভোটারদের প্রায় দুই-তৃতীয়াংশই ছিল তরুণ ভোটাররা।
- 2021 সালের পর থেকে 18-29 বছর বয়সী ভোটারদের উপস্থিতির হার তিন গুণ বেড়ে গেছে।
- প্রাথমিক নির্বাচনে তরুণ ভোটারদের উপস্থিতির হার ছিল সব গোষ্ঠীর মধ্যে সর্বোচ্চ।
2021 ও 2025 সালের সাধারণ নির্বাচনে বয়সের গোষ্ঠী অনুযায়ী ভোটারদের উপস্থিতির তুলনা
ভোটারদের একটি নতুন প্রজন্ম ভোটদান কেন্দ্রে এবং এর বাইরেও গণতন্ত্রকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। এই পরিবর্তন নাগরিক অংশগ্রহণ ও নেতৃত্বের দীর্ঘমেয়াদি বৃদ্ধির ইঙ্গিত দেয়।
নতুন বছর, নতুন ভোটারগণ
নির্বাচনের আগে ভোটার নিবন্ধনের সংখ্যা দ্রুত বেড়েছে, যা সিটি জুড়ে স্পষ্ট উদ্দীপনার প্রতিফলন।
- নিবন্ধনের হার 94.3%, 2024 সালের তুলনায় প্রায় 9 পয়েন্ট বেশি
- 260,195 জন নতুন ভোটার, যা 2021 সালের (সর্বশেষ সিটিব্যাপী নির্বাচন) দ্বিগুণেরও বেশি
বছর অনুযায়ী নতুন নিবন্ধিত ভোটারের সংখ্যা (2017 থেকে 2025)
নিউ ইয়র্ক সিটি, র্যাঙ্ক দেওয়ার মাধ্যমে ভোটপ্রদান ব্যবহার করার জন্য ধন্যবাদ!
2025 সালে, র্যাঙ্ক দেওয়ার মাধ্যমে ভোটপ্রদান করা নিউ ইয়র্কবাসীদের সেই ক্ষেত্রে ক্ষমতায়িত করা অব্যাহত রেখেছে যে ক্ষেত্রে তারা সবচেয়ে ভালো: নিজেদের পছন্দ জানাতে এবং নিজেদের মতামত স্পষ্টভাবে তুলে ধরতে!
- 79% ভোটার একাধিক প্রার্থীকে র্যাঙ্ক করেছেন।
- ব্যালটে ভুলের সংখ্যা কমেছে, যা এই ভোটিং পদ্ধতি সম্পর্কে মানুষের পরিচিতি বৃদ্ধির ইঙ্গিত দেয়।
- পূর্ববর্তী নির্বাচনগুলির তুলনায় আরও বেশি ভোটার পাঁচটি র্যাঙ্কই ব্যবহার করেছেন।
ভোটাররা শুধু অংশগ্রহণই করছেন না, আরও কৌশলগতভাবেও যুক্ত হচ্ছেন।
বরোগুলিতে ক্রমবর্ধমান অগ্রগতি
সিটি জুড়ে বরোভিত্তিক তথ্য ভোটারদের যুক্ত হওয়ার ক্রমবর্ধমান ধারাকে দেখায়; ঐতিহাসিকভাবে কম প্রতিনিধিত্ব পাওয়া কমিউনিটিগুলি ভোটার অংশগ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটাচ্ছে।
- 2025 সালে, CFB-এর অগ্রাধিকারপ্রাপ্ত কমিউনিটি ডিস্ট্রিক্টগুলি, অর্থাৎ যেসব আশেপাশের এলাকাগুলিতে ঐতিহাসিকভাবে নির্বাচনী অংশগ্রহণে বাধার সম্মুখীন হয়েছে, সেগুলি প্রাথমিক নির্বাচনে জন উপস্থিতির হার বৃদ্ধির ক্ষেত্রে রেকর্ড করেছে এবং 2021 সালের সিটি নির্বাচনের তুলনায় তাদের প্রত্যেকটিতেই সাধারণ নির্বাচনে জন উপস্থিতির হার বেড়েছে।
কমিউনিটি ডিস্ট্রিক্ট অনুযায়ী সাধারণ নির্বাচনে জন উপস্থিতির হার
ঝুঁকিপূর্ণ কমিউনিটিগুলির ওপর এর প্রভাব কমিউনিটির সম্পৃক্ততা এবং সহজলভ্য ভোটার শিক্ষার গুরুত্ব তুলে ধরে।

![2021 থেকে 2025 সাল পর্যন্ত বয়সের গোষ্ঠী অনুযায়ী [পরিমাপক]-এ শতকরা পয়েন্টের বৃদ্ধি দেখানো সারণি, যেখানে সবচেয়ে বেশি বৃদ্ধি 18–29 বছর বয়সীদের মধ্যে হয়েছে (30.8 পয়েন্ট)। ](https://nycvotes-frontdoor-e6btczg8gpffcqd9.a02.azurefd.net/media/f0km4p0l/screenshot-2026-04-29-at-23435-pm.png?rmode=max&width=500)

