ব্রুকলিনের Cups Cafe-তে একটি ইভেন্টে মাইক্রোফোন হাতে লুক​​ 
অংশীদারিত্ব, নির্বাচন​​  23 জুন 2026​​ 

23 জুন 2026​​ 

Gabriela Okhuysen (গ্যাব্রিয়েলা ওখুইসেন) ও Madonna Hernandez (ম্যাডোনা হার্নান্ডেজ) দ্বারা , সম্পাদকীয়​​ 

গণতন্ত্র তখনই কার্যকর হয় যখন সকলের কাছে এর প্রবেশাধিকার থাকে। NYC Votes-এ সিনিয়র প্রবেশযোগ্যতা সমন্বয়কারী Luke Messina (লুক মেসিনা)-এর কাজ প্রতিটি নির্বাচনে সকল নিউ ইয়র্কবাসীর সম্পূর্ণ অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, উপকরণ এবং তথ্যের প্রাপ্তি অধিকার রয়েছে তা নিশ্চিত করার জন্য প্রচেষ্টা করে।​​ 

অংশীদারিত্ব এবং প্রচারমূলক দলের অংশ হিসাবে, তাঁর কাজ প্রতিবন্ধকতা সংক্রান্ত অধিকার, নাগরিক নিযুক্তি, এবং কমিউনিটি নির্মাণের সংযোগস্থলে নিবেশিত।​​ 

ব্রেইল পদ্ধতিতে ভোটদানের সুযোগ-সুবিধা সম্প্রসারণ করা, নিউ ইয়র্কের প্রতিবন্ধকতাযুক্ত কমিউনিটির সাথে অংশীদারিত্ব জোরদার করা কিংবা নিজের প্রতিষ্ঠিত একটি Employee Resource Group-এর নেতৃত্বে সহায়তা করা, যেটাই হোক না কেন লুকের প্রতিটি কাজের মূলে রয়েছে একটি সাধারণ বিশ্বাস: প্রত্যেকেই অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য।​​  

প্রবেশযোগ্যতা শুরু হয় অন্তর্ভুক্তি দিয়ে​​  

সিনিয়র প্রবেশযোগ্যতা সমন্বয়কারী হিসাবে, লুকের ভূমিকা দুটি মূল ক্ষেত্রের উপর দৃষ্টি নিবদ্ধ করে: সিটিজুড়ে প্রতিবন্ধকতাযুক্ত কমিউনিটির সংগঠনগুলির সাথে সম্পর্ক গড়ে তোলা এবং NYC Votes প্রোগ্রামগুলিতে শুরু থেকেই প্রবেশযোগ্যতার বিষয়টি নিশ্চিত করা।​​ 

লুক এই পদ্ধতিটিকে "ভিত্তি হিসাবে প্রবেশযোগ্যতা" বলে বর্ণনা করেন। পরবর্তীতে ব্যবস্থা যোগ করার পরিবর্তে, তিনি নিশ্চিত করার চেষ্টা করেন যেন উপস্থাপনা, কর্মশালা, ইভেন্ট এবং প্রচারমূলক কার্যক্রমগুলি প্রথম দিন থেকেই প্রবেশযোগ্যতাকে মাথায় রেখে পরিকল্পনা করা হয়।​​ 

এই কাজটি অত্যন্ত ব্যক্তিগত: "আমি কখনোই চাই না কেউ নিজেকে একা, বা উপেক্ষিত, বা অন্যদের জন্য বোঝা বলে মনে করুক, শুধুমাত্র এই কারণে যে সে অন্য সবার মতো কোনো কিছুতে অংশ নিতে চায়। সেটি স্কুল, গণতন্ত্র, খেলাধুলা বা অন্য যেকোনো কিছুই হোক না কেন।"​​ 

ডিসলেক্সিয়া ও হাঁপানির  মতো প্রতিকূল সমস্যা মোকাবিলা করে বড় হয়ে ওঠাকালীন,​​  লুক প্রায়শই এমন সব অভিজ্ঞতা থেকে নিজেকে বঞ্চিত মনে করতেন, যা অন্য অনেকেই খুব স্বাভাবিকভাবে পেয়ে যেত। সেই অভিজ্ঞতাগুলি আজও তার দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে চলেছে।​​ 

আমি কখনোই চাই না কেউ নিজেকে একা, বা উপেক্ষিত, বা অন্যদের জন্য বোঝা বলে মনে করুক, শুধুমাত্র এই কারণে যে সে অন্য সবার মতো কোনো কিছুতে অংশ নিতে চায়। সেটি স্কুল, গণতন্ত্র, খেলাধুলা বা অন্য যেকোনো কিছুই হোক না কেন।​​ 

Deaf Asian Street Festival (বধির এশীয় পথ উৎসব) লেখা একটি রঙিন সাইনবোর্ডের সামনে কর্মীরা​​ 

Deaf Asian Street Festival (বধির এশীয়দের পথ উৎসব)-এর উপস্থিত টিমের সাথে লুক।​​ 

 

এই দৃষ্টিভঙ্গিই NYC Votes-এ তাঁর কাজকে পরিচালিত করে।​​ 

"লোকেরা যখন নিয়মিতভাবে নির্বাচন থেকে বাদ পরে যায়, তখন তাদের সমস্যাগুলি উপেক্ষা করা খুব সহজ হয়ে যায়," লুক ব্যাখ্যা করেন। "মানুষের কাছে তথ্য ও ভোটাধিকার আছে তা নিশ্চিত করা অন্য সবকিছুর জন্য [অপরিহার্য]।" ​​ 

প্রবেশযোগ্যতাকে কর্মে পরিণত করা​​  

বছরের পর বছর ধরে, লুক NYC Votes বিভিন্ন প্রবেশযোগ্যতার উদ্যোগকে এগিয়ে নিতে সাহায্য করেছেন, কিন্তু একটি প্রজেক্ট সবচেয়ে আলাদা।​​ 

সংস্থাটির জন্যব্রেইল-ভিত্তিক প্রথম নির্বাচন সংক্রান্ত প্রচারসামগ্রী তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যার ফলে দৃষ্টিপ্রতিবন্ধী ভোটাররা তাদের জন্য সবচেয়ে সুবিধাজনক বিন্যাসে প্রয়োজনীয় তথ্য পাওয়ার সুযোগ পান। সেই প্রক্রিয়ার অংশ হিসাবে শত শত ব্রেইল পাম কার্ড হাতে খোদাই করা হয়েছিল এবং অংশীদারদের কাছে এই গুরুত্বপূর্ণ নির্বাচন সংক্রান্ত তথ্য পৌঁছানো নিশ্চিত করতে সেগুলি সিটিজুড়ে পরিবহন করা হয়েছিল।​​ 

এই উদ্যোগের ফলে কমিউনিটির মানুষের কাছ থেকে যে কৃতজ্ঞতা তিনি অনুভব করেছিলেন, তা তিনি স্বীকার করে নিলেন ঠিকই, কিন্তু নিজের প্রচেষ্টাকে খুব একটা বড় করে না দেখে বরং কমিউনিটির মানুষের দিকেই সবার দৃষ্টি ফেরালেন: “মানুষ খুব খুশি হয়েছিল,” তিনি স্মৃতিচারণ করলেন। “খুবই সাধারণ একটা কাজের জন্য তারা আমাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছিলেন। কিন্তু আসলে এটা আমার একার সাফল্য ছিল না—এটা ছিল আমাদের অংশীদারদের সাফল্য। তারা দীর্ঘদিন ধরেই এর জন্য জোরদার সমর্থন চালিয়ে যাচ্ছিলেন।”​​ 

লুকের কাছে, এই ধরণের মুহূর্তগুলি যাদের সেবা করা হয় তাদের কথা শোনা এবং তাদের প্রয়োজনে সাড়া দেওয়ার গুরুত্বকে আরও দৃঢ় করে। তিনি বলেন, "অনেকেই জানেন না যে তাঁদের ব্যক্তিগতভাবে ও স্বতন্ত্রভাবে ভোট দেওয়ার অধিকার রয়েছে। বহু উপায় রয়েছে, কিন্তু অনেক নিউ ইয়র্কবাসীই সে সম্পর্কে জানেন না।" ভোটদানের সুযোগ-সুবিধার বিষয়ে এটি অন্যতম একটি বড় ভুল ধারণা হিসাবে রয়ে গেছে: অনেকেই তাদের জন্য উপলব্ধ অধিকার এবং সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতন নন।​​ 

অনেকেই জানেন না যে তাঁদের ব্যক্তিগতভাবে ও স্বতন্ত্রভাবে ভোট দেওয়ার অধিকার রয়েছে। বহু উপায় রয়েছে, কিন্তু অনেক নিউ ইয়র্কবাসীই সে সম্পর্কে জানেন না।​​ 

 

ভবিষ্যতে, লুক আরও ব্রেইল সংস্থান, অতিরিক্ত  আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ (American Sign Language, ASL) সামগ্রী এবং সিটি জুড়ে প্রতিবন্ধকতাযুক্ত কমিউনিটির সাথে শক্তিশালী অংশীদারিত্ব অন্তর্ভুক্ত করে প্রাপ্তিযোগ্য তথ্য সরবরাহ অব্যাহত রাখার আশা রাখেন।​​ 

“জনসংখ্যা যত কম হয়, আমাদের দেওয়া তথ্য না পাওয়ার সম্ভাবনাও তত বেশি থাকে,” তিনি বলেন। আমাদেরকে ক্রমাগত উন্নতি করতে হবে এবং আরও সৃজনশীল হতে হবে।​​  

একটি ইভেন্টে স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করা NYC Votes-এর আরও চারজন কর্মীর সাথে লুক নিজের একটি সেলফি তোলেন।​​ 

সামাজিক ইভেন্টে একটু হাসার জন্য সময় নেওয়া।​​ 

গর্ব, প্রতিবন্ধকতা, এবং উপস্থিত হওয়া​​ 

অন্তর্ভুক্ত করার জন্য লুকের প্রতিশ্রুতি তার প্রবেশযোগ্যতার কাজকে অতিক্রম করে Ultraviolet, NYC Votes’ LGBTQ+ Employee Resource Group (ERG)-এর সাথে তার সম্পৃক্ততার মাধ্যমে।​​ 

গ্রুপটির সহ-প্রতিষ্ঠাতা হিসাবে লুক প্রাইড ইভেন্ট, শিক্ষামূলক কার্যক্রম এবং Brooklyn Pride (ব্রুকলিন প্রাইড)-এ NYC Votes-এর অংশগ্রহণ আয়োজিত করতে সাহায্য করেছিলেন, যা একটি বার্ষিক ঐতিহ্যে পরিণত হয়েছে এবং এজেন্সি-ব্যাপী থেকে শুরু করে ERG-এর বাইরেও সদস্যদের মধ্যে প্রসারিত হয়েছে।​​ 

“আমি হাই স্কুল জীবন থেকেই LGBTQ+ সংগঠনে জড়িত আছি,” তিনি বলেন। "আমি যেখানেই যাই, ভাবি, 'চলুন আয়োজন করা যাক।'"​​ 

লুকের মতে, প্রতিবন্ধকতাযুক্ত এবং LGBTQ+ কমিউনিটির মধ্যে অর্থপূর্ণ সংযুক্তি রয়েছে।​​ 

“উভয়ই এমন কমিউনিটি যাদের লড়াই করতে হয়েছে—এবং এখনও লড়াই চালিয়ে যেতে হচ্ছে—অন্তর্ভুক্ত হওয়ার জন্য,” তিনি ব্যাখ্যা করেন।​​ 

তিনি আরও উল্লেখ করেন যে, এই উভয় অভিজ্ঞতার ক্ষেত্রেই প্রায়শই এমন পরিসরে চলাফেরা করতে হয়, যা মূলত এই কমিউনিটিগুলিকে মাথায় রেখে নির্মাণ করা হয়নি।​​ 

“মাঝে মাঝে মানুষ দীর্ঘ সময় পর্যন্ত বুঝতে পারে না যে তারা একটি কমিউনিটির অংশ,” লুক বলেন। "তারপর হঠাৎ করেই আপনি একটি কমিউনিটি খুঁজে বের করার, নতুন অভিজ্ঞতার সাথে মানিয়ে নেওয়ার এবং নিজের স্থান কোথায় তা বোঝার চেষ্টা করতে থাকেন।"​​ 

সাদৃশ্যপূর্ণ জীবন-অভিজ্ঞতার মাধ্যমে  পারস্পরিক সংযোগ গড়ে তুলতে বিভিন্ন পরিচয় সম্পর্কিত মিলনস্থল বিশেষভাবে গুরুত্বপূর্ণ।​​ 

“এমন একটি জায়গা থাকাটা দারুণ ব্যাপার যেখানে আপনারা আপনাদের সকল পরিচয়ের উদযাপন করতে পারেন,” তিনি বলেন।​​  

লুক একটি সামাজিক ইভেন্টের নেতৃত্ব দিচ্ছেন।​​ 

অনুপ্রেরণা ও আশা খুঁজে পাওয়া​​    

কোন জিনিসটি তাকে আশা জোগায়, এই প্রশ্নের জবাব দিতে লুক দ্বিধাবোধ করেননি।​​ 

“অনেক কিছু,” তিনি বলেন। "আমার এমন অনেক মানুষের সান্নিধ্যে আসার সুযোগ হয়, যারা সবকিছু সত্ত্বেও নিজেদের কাজ করে যাচ্ছেন।"​​ 

 লুক বলেন, সামাজিক ইভেন্টে যোগ দেওয়া, অংশীদারদের সাথে দেখা করা বা ভোটারদের সাথে কথা বলা যাই হোক না কেন—নিউ ইয়র্ক সিটি জুড়ে যাদের সাথে তার দেখা হয়, তাদের দ্বারা তিনি ক্রমাগত অনুপ্রাণিত হন।​​ 

"মানুষ খুব ভালো। তারা বন্ধুত্বপূর্ণ। তারা নিজেদের এবং অন্যদের জন্য ভালো চায়।"​​ 

এবং যখন তাকে একটি শব্দে তার কাজের পদ্ধতিকে বর্ণনা করতে বলা হলো, লুক এমন একটি শব্দ বেছে নিলেন যা তার দর্শনকে নিখুঁতভাবে তুলে ধরে:​​ 

"প্রকৃত"।​​ 

লুকের মতে, কমিউনিটি মানে হলো উপস্থিত থাকা—নিজের এবং অন্যদের জন্য। তিনি আরও বলেন: "কমিউনিটি হলো অন্য মানুষদের সাথে মিলে নেওয়া এমন একটি সিদ্ধান্ত, যার মাধ্যমে আপনারা আপনাদের পথের সমস্ত বাধা-বিপত্তিকে প্রত্যাখ্যান করেন, যা আপনাদেরকে একে অপরের সাথে মিশতে বাধা দিচ্ছে। দিনের শেষে, এটিই হলো মূল কথা। কেবল অন্যদের সাথে থাকা।"​​ 

“আমাদের সমাজে এমন অনেক কিছুই আছে যা আমাদেরকে অন্য মানুষের সাথে প্রকৃত সম্পর্ক থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে,” তিনি বলেন। কিন্তু এই কমিউনিটিগুলিতে লুক যে কাজ করছেন, তা উল্টো সবাইকে একত্রিত করতে সাহায্য করছে।​​  

কমিউনিটি হলো অন্য মানুষদের সাথে মিলে নেওয়া এমন একটি সিদ্ধান্ত, যার মাধ্যমে আপনারা আপনাদের পথের সমস্ত বাধা-বিপত্তিকে প্রত্যাখ্যান করেন, যা আপনাদেরকে একে অপরের সাথে মিশতে বাধা দিচ্ছে। দিনের শেষে, এটিই হলো মূল কথা। কেবল অন্যদের সাথে থাকা।​​ 

সংশ্লিষ্ট খবর​​