রিপোর্ট হাতে পাশাপাশি দাঁড়িয়ে হাসছেন পল রায়ান ও Errol Louis (এরল লুইস)​​ 
Press Releases, Matching Funds​​  2 সেপ্টেম্বর 2026​​ 
সাধারণ মিডিয়া যোগাযোগ​​ 

আপনি যদি মিডিয়ার একজন সদস্য হন যিনি একটি তদন্ত বা অন্য অনুরোধ নিয়ে আসেন তাহলে অনুগ্রহ করে নিয়মিত ব্যবসার সময় কল করুন বা ইমেল করুন: press@nyccfb.info | 212-409-1800​​ 

ক্যাম্পেইন ফাইনান্স বোর্ড (Campaign Finance Board, CFB)-এর এক্সিকিউটিভ ডিরেক্টর পল রায়ান, CFB-এর সর্বশেষ নির্বাচন-পরবর্তী রিপোর্ট (Post-Election Report, PER) এবং 2025 সালের নির্বাচনী কালক্রমে নিউ ইয়র্ক সিটির জনসাধারণের অর্থায়ন প্রোগ্রামের প্রভাব নিয়ে আলোচনা করতে  Inside City Hall-এ যোগ দেন।​​ 

PER-এ স্বল্প পরিমাণ অর্থের অনুদানকারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণের কথা তুলে ধরা হয়েছে, যেখানে 240,000-এরও বেশি নিউ ইয়র্কবাসী অংশগ্রহণকারী ক্যাম্পেইনগুলিতে অনুদান দিয়েছেন। রায়ান ব্যাখ্যা করেছেন যে সিটির ম্যাচিং ফান্ডস প্রোগ্রাম অংশগ্রহণকারী প্রার্থীদের দেওয়া অনুদানের পরিমাণ বাড়িয়ে দিয়ে সাধারণ নিউ ইয়র্কবাসীদেরকে সিটি নির্বাচনে আরও বেশি প্রভাব রাখার সুযোগ দেয়।​​  

আলোচনায় 2025 সালের নির্বাচনী কালক্রমে রেকর্ড $83 মিলিয়ন স্বতন্ত্র খরচাপাতির বিষয়টিও উঠে আসে। বাইরের উৎস থেকে উল্লেখযোগ্য অর্থ ব্যয় করা সত্ত্বেও, প্রার্থীদের পক্ষে করা স্বতন্ত্র খরচাপাতির 84% এমন প্রার্থীদের সমর্থনে গিয়েছিল, যাঁরা শেষ পর্যন্ত নির্বাচনে হেরে যান — এটি দেখায় যে শুধু অর্থ ব্যয় করলেই নির্বাচনের ফল নির্ধারিত হয় না।​​  

রায়ান 2029 সালের নির্বাচনী কালক্রমের আগে অফিসের পদের প্রার্থী হওয়ার কথা ভাবছেন এমন নিউ ইয়র্কবাসীদের সঙ্গে যোগাযোগের CFB-এর পরিকল্পনা নিয়েও আলোচনা করেন, যার মধ্যে এমন নিউ ইয়র্কবাসীদের কাছে প্রচারও শামিল রয়েছে, যাঁরা "প্রার্থী হওয়ার বিষয়ে আগ্রহী" এবং জনসাধারণের অর্থায়ন প্রোগ্রাম ও নির্বাচনে প্রার্থী হওয়ার প্রক্রিয়া সম্পর্কে আরও জানতে চান।​​  

Inside City Hall-এ পল রায়ানের সম্পূর্ণ সাক্ষাৎকারটি দেখুন।​​ 

 

সংশ্লিষ্ট খবর​​