একটি ব্যবসা প্রতিষ্ঠানের গ্যারেজের দরজা নামতেই উন্মোচিত হলো একটি দেয়ালচিত্র, যেখানে লেখা আছে "I am the Vote" (আমিই হলাম ভোট)। 'Vote' শব্দের 'V' অক্ষরটি একটি লাল চেক চিহ্ন, যা ব্যালটের চেক চিহ্নকে বোঝায়। গ্যারেজের দরজার বাম দিকে একটি সবুজ মই রাখা আছে, যার উপরে রঙের একটি বালতি রাখা রয়েছে।​​ 

ভোটপ্রদানের জন্য কারা নিবন্ধন করতে পারবেন?​​ 

গুরুতর অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর যদি আপনি কারাগার থেকে মুক্তি পান, তাহলে নিউ ইয়র্কের আইন অনুযায়ী আপনার ভোটাধিকার স্বয়ংক্রিয়ভাবে পুনরুদ্ধার হয় যায়। আপনি যদি আবার ভোটপ্রদান করতে নিবন্ধন করছেন, তবে ভোটার হওয়ার যোগ্যতা, নিবন্ধন বিকল্প এবং গুরুত্বপূর্ণ শেষ তারিখগুলি পর্যালোচনা করতে আমাদের First-Time Voters (প্রথমবার ভোটপ্রদানকারী) পেজে যান।

​​ 

নিবন্ধন করতে চান?​​ 

কীভাবে নিবন্ধন করতে হয় এবং নিবন্ধন করার শেষ তারিখগুলি পর্যালোচনা করতে হয় তা জানতে আমাদের First-Time Voters (প্রথমবার ভোটপ্রদানকারী) পেজটি দেখুন।​​ 

আপনার ভোটপ্রদানের অধিকারসমূহ​​ 

ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়া সবসময় আপনার ভোটাধিকারকে প্রভাবিত করে না। আপনার ভোটপ্রদানের অধিকারসমূহ আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে, আপনি কখনও অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন কিনা তার ওপর নয়।​​ 

  • অন্যায় এবং লঙ্ঘনের ক্ষেত্রে দোষী সাব্যস্ততা আপনাকে ভোট দেওয়া থেকে আটকায় না, এমনকি যদি আপনি জেলেও থাকেন।​​  
  • যদি আপনি বর্তমানে একটি অপরাধমূলক কার্যে দোষী সাব্যস্ত হওয়ার জন্য কারাবাসে থাকেন, তাহলে আপনি ভোট দেওয়ার জন্য অযোগ্য।​​  
  • যাইহোক, যদি আপনি একটি অপরাধমূলক কার্যের জন্য দোষী সাব্যস্ত হন এবং আপনার সাজা স্থগিত থাকে, তাহলে আপনি ভোটপ্রদান করতে পারেন।​​  
  • আপনি যদি কোনো অপরাধমূলক কার্যের জন্য দোষী সাব্যস্ত হন এবং আপনি কারাগার থেকে মুক্তি পেয়ে যান, তাহলে আপনি ভোট দিতে পারবেন। তবে, আপনাকে অবস্যই আবার ভোটপ্রদান করতে নিবন্ধন করতে হবে।​​  
  • আপনার যদি অপরাধমূলক কার্যে ফেডারেল দোষী সাব্যস্ত হন বা অন্য স্টেটে অপরাধমূলক কার্যে দোষী সাব্যস্ত হন, তাহলেও হয়তো আপনি New York রেজিস্টার করতে এবং ভোট দিতে পারেন।​​ 
  • যদি আপনি বর্তমানে প্রবেশন বা প্যারোলে থাকেন, তাহলেও আপনি ভোট দিতে পারেন।​​  
  • আপনি যদি বর্তমানে কোনো অপরাধমূলক কার্যের জন্য জেলে থাকেন বা বিচারের অপেক্ষায় থাকেন, তাহলে আপনি ভোট দিতে পারেন।​​ 

প্রাক্তন কারাবন্দীদের অধিকারগুলি​​ 

ভোট দেওয়ার আগে করণীয় কার্য্যের তালিকা​​ 

কারামুক্তির পর বাড়ি ফেরার সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ কাজ জড়িত থাকে। আপনার পরবর্তী নির্বাচনে ভোট দেওয়ার জন্য আপনি প্রস্তুত কিনা তা নিশ্চিত করতে এই চেকলিস্টটি ব্যবহার করুন।​​ 

আপনার যোগ্যতার নিশ্চিতকরণ​​  

  • নিউ ইয়র্ক সিটিতে ভোট দেওয়ার জন্য আপনি সাধারণ শর্তাবলী পূরণ করছেন কিনা তা নিশ্চিত করুন।​​ 
  • যদি আপনাকে কোনো গুরুতর অপরাধের জন্য কারারুদ্ধ করা হয়ে থাকে, তাহলে নিশ্চিত হয়ে নিন যে আপনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।​​ 
  • আপনি যদি বিচারের অপেক্ষায় কারাগারে আছেন অথবা কোনো লঘু অপরাধের জন্য সাজা ভোগ করছেন, তাহলে জেনে নিন যে আপনি অনুপস্থিত ব্যক্তির ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন কি না।​​ 
  • আপনি যদি আপনার ভোটপ্রদানের অধিকারসমূহ সম্পর্কে অনিশ্চিত হন, তাহলে বিনামূল্যে সহায়তার জন্য নির্বাচন নিরাপত্তা (Election Protection)-এর সাথে যোগাযোগ করুন।​​ 

কারামুক্তির পর নিবন্ধন করা​​ 

নির্বাচনের দিনের জন্য প্রস্তুতি​​ 

কারামুক্তির পর ভোটপ্রদান সংক্রান্ত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী​​ 

নিউ ইয়র্ক সিটিতে একটি গুরুতর অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হওয়া সেখানে আমার ভোটাধিকারকে কীভাবে প্রভাবিত করে?​​ 

যদি আপনি বর্তমানে একটি অপরাধমূলক কার্যে দোষী সাব্যস্ত হওয়ার জন্য কারাবন্দী থাকেন, তাহলে আপনি ভোট দিতে পারবেন না। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিউ ইয়র্কের আইন অনুযায়ী আপনার ভোটাধিকার স্বয়ংক্রিয়ভাবে পুনরুদ্ধার হয় যায়। আপনি যদি আগে থেকে নিবন্ধিত না থাকেন তাহলে নির্বাচনে অংশগ্রহণ করার আগে আপনাকে ভোটপ্রদান করতে নিবন্ধন করতে হবে।​​ 

আমি যদি বর্তমানে প্যারোল বা প্রবেশনে থাকি, তাহলে কি আমি নিউ ইয়র্ক সিটিতে ভোট দিতে পারবো?​​ 

হ্যাঁ। আপনি যদি প্যারোল বা প্রবেশনে থাকেন, তাহলে নিউ ইয়র্কে ভোটপ্রদানের অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে আপনি ভোটপ্রদান করতে নিবন্ধন করতে এবং ভোট দিতে পারবেন।​​ 

আমি যদি বর্তমানে কারাগারে থাকি, তাহলে কি ভোট দিতে পারবো?​​ 

এটি এই বিষয়ের ওপর নির্ভর করে যে আপনি কী কারণে জেলে আছেন। যদি আপনি কোনো লঘু অপরাধ বা আইন লঙ্ঘনের জন্য বিচারের অপেক্ষায় আছেন বা সাজা ভোগ করছেন, তাহলেও আপনি ভোট দিতে পারবেন, সাধারণত অনুপস্থিত ব্যক্তির ব্যালট ব্যবহার করে। যদি আপনি একটি অপরাধমূলক কার্যে দোষী সাব্যস্ত হওয়ার জন্য কারাবন্দী থাকেন, তাহলে মুক্তি না পাওয়া পর্যন্ত আপনি ভোট দিতে পারবেন না।​​ 

আমার যদি বর্তমানে কোনো স্থায়ী বাসস্থান বা ঠিকানা না থাকে, তাহলেও কি আমি ভোট দিতে পারবো?​​ 

হ্যাঁ।আপনি যদি অস্থায়ী আবাসনেও বাস করেন, যেমন পরিবার বা বন্ধুদের সাথে, ট্রানজিশনাল আবাসনে, বা আশ্রয়কেন্দ্রে থাকেন, তাহলেও আপনি ভোটপ্রদান করতে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন করার জন্য আপনার বর্তমান বাসস্থানের ঠিকানাটি ব্যবহার করুন, এমনকি যদি সেটি আপনার স্থায়ী বাসস্থান নাও হয়।​​ 

সংশ্লিষ্ট সংস্থানসমূহ​​ 

পূর্বে কারাগারে থাকা ভোটাররা​​ 

মুক্তির পর আপনার ভোটাধিকার পুনরুদ্ধার হয় যায়​​ 

নিউ ইয়র্কে, কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আপনার ভোটাধিকার স্বয়ংক্রিয়ভাবে পুনরুদ্ধার হয় যায়। একবার মুক্তি পেয়ে গেলে আপনি ভোটপ্রদান করতে নিবন্ধন করতে পারেন অথবা প্রয়োজনে আবার নিবন্ধন করতে পারেন।​​ 

আপনার কোনো বিশেষ কাগজপত্রের প্রয়োজন নেই​​ 

আপনার মুক্তিপত্র, অব্যাহতির সনদ, বা অন্য কোনো আদালতের নথিপত্রের প্রয়োজন নেই। আপনি যদি নিউ ইয়র্ক সিটিতে ভোট দেওয়ার যোগ্যতা পূরণ করেন, তাহলে আপনি একটি ভোটার নিবন্ধন ফর্ম পূরণ করতে পারবেন।​​ 

বিনামূল্যে, পক্ষপাতবিহীন সাহায্য উপলব্ধ রয়েছে​​ 

আপনি যদি আপনার ভোটপ্রদানের অধিকারসমূহ সম্পর্কে নিশ্চিত না হন বা নিবন্ধন করার বিষয়ে প্রশ্ন থাকে, তাহলে বিনামূল্যে এবং গোপনীয়তা বজায় রেখে সাহায্য উপলব্ধ রয়েছে। আপনি আপনার রাজনৈতিক দল বা কাকে ভোট দিচ্ছেন সে সব নিয়ে চিন্তা না করেই সহায়তা পেতে পারবেন।​​ 

আপনার ভোটাধিকারের স্থিতি জানতে সাহায্য প্রয়োজন?​​ 

নির্বাচন নিরাপত্তা সারা বছরব্যাপী একটি হটলাইন পরিষেবা প্রদান করে, যেখানে আপনি একজন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকের সাথে কথা বলতে পারেন এবং বিনামূল্যে ও পক্ষপাতবিহীন সহায়তা পেতে পারেন।​​ 

ভোট দিতে নিবন্ধন করুন​​ 

আপনার বয়স যদি 18 বা তার বেশি হয়, তাহলে আপনি নিউ ইয়র্ক সিটিতে ভোটপ্রদান করতে নিবন্ধন করতে পারবেন। TurboVote-এর মাধ্যমে তা করতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে।​​ 

নিউ ইয়র্ক সিটির অন্যান্য ভোটার গাইডগুলি অন্বেষণ করুন​​