আসন্ন বিশেষ নির্বাচন:​​  সেনেট ডিস্ট্রিক্ট 47 (ম্যানহাটন), অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 74 (ম্যানহাটন), অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 36 (কুইন্স)​​ 

প্রত্যেক নিউ ইয়র্ক সিটি ভোটাররা নির্বাচনী দিনের আগেই আগাম ভোট দিতে পারবেন।​​ 

 

2026 বিশেষ নির্বাচনের আগাম ভোটের সময়সূচী​​ 
 তারিখ​​   ঘন্টা​​ 
শনিবার, 24 জানুয়ারি, 2026​​  সকাল 9টা থেকে বিকেল 5টা​​ 
রবিবার, 25 জানুয়ারি, 2025​​  সকাল 9টা থেকে বিকেল 5টা​​ 
সোমবার, 26 জানুয়ারী, 2025​​  সকাল 9টা থেকে বিকেল 5টা​​ 
মঙ্গলবার, 27জানুয়ারী, 2025​​  সকাল 12টা থেকে রাত 8টা​​ 
বুধবার, 28জানুয়ারী, 2025​​  সকাল 12টা থেকে রাত 8টা​​ 
বৃহস্পতিবার, 29 জানুয়ারী, 2025​​  সকাল 9টা থেকে বিকেল 5টা​​ 
শুক্রবার, 30 জানুয়ারী, 2025​​  সকাল 8টা থেকে বিকেল 4টা​​ 
শনিবার, 31 জানুয়ারি, 2025​​  সকাল 9টা থেকে বিকেল 5টা​​ 
রবিবার, 1 ফেব্রুয়ারি, 2025​​  সকাল 9টা থেকে বিকেল 5টা​​ 

 

সশরীরে উপস্থিত হয়ে আগাম ভোটদান​​ 

আপনাকে অবশ্যই আপনার নির্ধারিত আগাম ভোট প্রদান কেন্দ্রে ভোট দিতে হবে। আগাম ভোট প্রদান এবং নির্বাচনের দিনে ভোট দানের ভিন্ন হতে পারে, তাই ভোট দিতে যারার আগে খোজ নিয়ে নিশ্চিত হন!​​ 

আমার পোল সাইট খুঁজুন​​ 

ডাকযোগে আগাম ভোট দিন​​  

নিউ ইয়র্ক আগাম মেইল ভোটার আইন (Early Mail Voter Act) সকল ভোটারকে ডাকযোগে আগাম ভোট দিতে দেয়। ডাকযোগে ভোট দেওয়ার জন্য আপনাকে আর কোনো কারণ দেখাতে হবে না!​​ 

আপনার যা জানা দরকার তা এখানে রয়েছে​​ 

  • যেকোন নিবন্ধিত ভোটার আগাম মেইল ব্যালটের জন্য আবেদন করতে পারেন।​​ 
  • যদি আপনার কাছে সেই নির্বাচনের জন্য একটি আগাম মেইল ব্যালট বা অনুপস্থিত ব্যক্তির ব্যালট থাকে, তাহলে আপনি আপনার ভোটদান কেন্দ্রে কোনো ভোটিং মেশিন ব্যবহার করতে পারবেন না।​​ 
  • আপনি যদি আপনার অনুপস্থিত ব্যক্তির ব্যালট বা আগাম মেইল ব্যালট ব্যবহার না করেন, তাহলে আপনি আপনার ভোটদান কেন্দ্রে শুধুমাত্র একটি এফিডেভিট ব্যালট দিয়ে নিজে গিয়ে ভোট দিতে পারেন, ভোটিং মেশিন দিয়ে নয়।​​ 

একটি আগাম মেল ব্যালটের জন্য কীভাবে আবেদন করবেন​​ 

কখন আপনার ব্যালটের জন্য অনুরোধ করবেন​​ 

নির্বাচনের দশ দিন আগে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ডাকযোগে বা অনলাইনে একটি আগাম মেল ব্যালট বা অনুপস্থিত ব্যক্তির ব্যালটের জন্য অনুরোধ করতে ভুলবেন না। নির্বাচনের আগের দিন পর্যন্ত আপনি নিজে-গিয়ে আবেদন করতে পারবেন।​​ 

2026 সালের নির্বাচনের জন্য মেল ব্যালটের জন্য অনুরোধ করার সময়সীমা​​ 

  • 3 ফেব্রুয়ারি সিনেট ডিস্ট্রিক্ট 47 (ম্যানহাটন), অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 74 (ম্যানহাটন), এবং অ্যাসেম্বলি ডিস্ট্রিক্টে 36 (কুইন্স) বিশেষ নির্বাচন:​​ 
    • অনলাইনে বা ডাকযোগে আবেদন করার শেষ তারিখ হল 24 জানুয়ারী, 2026।​​ 
    • আপনার স্থানীয় নির্বাচন বোর্ডের অফিসে সশরীরে আবেদন করার শেষ তারিখ হল 2 ফেব্রুয়ারী, 2026।​​ 
  • 23শে জুন প্রাথমিক নির্বাচন:​​ 
    • অনলাইনে বা ডাকযোগে আবেদন করার শেষ তারিখ হল 13 জুন, 2026।​​ 
    • আপনার স্থানীয় নির্বাচন বোর্ডের অফিসে সশরীরে আবেদন করার শেষ তারিখ হল 22 জুন, 2026।​​ 
  • 3 নভেম্বর সাধারণ নির্বাচন:​​ 
    • অনলাইনে বা ডাকযোগে আবেদন করার শেষ তারিখ হল 24 অক্টোবর, 2026।​​ 
    • আপনার স্থানীয় নির্বাচন বোর্ডের অফিসে সশরীরে আবেদন করার শেষ তারিখ হল 2 নভেম্বর, 2026।​​ 

আপনার ব্যালটটি পাওয়ার পর​​ 

  • প্রতিটি অফিসের জন্য আপনার নির্বাচনটি করুন এবং ব্যালটে তাদের গোল করে দাগ দিন।​​ 
  • ব্যালটটিকে প্রদত্ত সিকিউরিটি এনভেলপের মধ্যে রাখুন।​​ 
  • সিকিউরিটি এনভেলপের বাইরে স্বাক্ষর করে তারিখ লিখুন।​​ 
  • সিকিউরিটি এনভেলপটিকে সীল করুন।​​ 
  • সিকিউরিটি এনভেলপটি বড় রিটার্ন এনভেলপে রাখুন যার সামনে একটি লোগো সহ আপনার নির্বাচন বোর্ডের রিটার্ন অ্যাড্রেস রয়েছে যাতে লেখা রয়েছে: "Official Election Mail"।​​ 
  • রিটার্ন এনভেলপে সীলমোহর করুন।​​ 
  • একটি মেইলবক্স খুঁজুন এবং সেখানে এটি ফেলে দিন। কোন ডাকমাসুলের প্রয়োজন নেই!​​ 

প্রধান সচরাচর জিজ্ঞাস্য​​ 

আগাম ভোট কখন?​​ 

আগাম ভোট নির্বাচনের দিনের 10 দিন আগে শুরু হয় এবং নির্বাচনের দিনের আগে রবিবারে শেষ হয়।​​ 

আগাম ভোট দানের সুবিধা কী?​​ 

আগাম ভোট ভোটারদের আরও স্বাচ্ছন্দ্য দেয়, নির্বাচনের দিন অপেক্ষা করার সময়কে কম করে এবং ভোটকর্মীদের বোঝা কমায়, সবার জন্য ভোটদান আরও সুখকর অভিজ্ঞতা করে তোলে!​​ 

আমরা আগাম ভোট কেন দিব?​​ 

আগাম ভোট 2019 এ গভর্নর দ্বারা আইনে স্বাক্ষরিত হয়েছিল৷ স্টেট সেনেট এবং অ্যাসেম্বলিতে এটির দ্বিদলীয় সমর্থন ছিল।​​ 

এক্সটার্নাল লিংক​​ 

আমি কোথায় ভোট প্রদান করব?​​ 

আপনার আগাম ভোট দানের অবস্থান খুঁজে পেতে NYC নির্বাচন বোর্ড (Board of Elections) এর ওয়েবসাইট দেখুন​​ 

মুখ্য তারিখ​​ 

  • ভোটার নিবন্ধনের সময়সীমা​​ 

    শনিবার, 24 জানুয়ারি, 2026​​ 
  • মেইল ব্যালটের অনুরোধের শেষ তারিখ (অনলাইন)​​ 

    শনিবার, 24 জানুয়ারি, 2026​​ 
  • আগাম ভোটদানের সময়কাল​​ 

    শনিবার, 24 জানুয়ারি, 2026 - রবিবার, 1 ফেব্রুয়ারি, 2026​​ 
  • মেইল ব্যালটের অনুরোধের শেষ তারিখ (সশরীরে)​​ 

    সোমবার, 2 ফেব্রুয়ারি, 2026​​